একটি তরল জৈব যৌগ 78.3º C তাপমাত্রায় ফুটে।এর সাথে অল্প ইথানল যোগ করলে ও মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক   78.3º C হয়।মূল তরলটি কি ছিল। 

A মিথানল

B অবিশুদ্ধ ইথানল

C বিশুদ্ধ ইথানল

D  ইথানলের সমগোত্রক

Solution

Correct Answer: Option C

⇒ কোনো নির্দিষ্ট চাপে বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকে।
- যেহেতু মূল তরলটি 78.3º C তাপমাত্রায় ফুটে এবং এতে অল্প ইথানল যোগ করার পরও মিশ্রণের স্ফুটনাঙ্ক অপরিবর্তিত (78.3º C) থাকে, তাই এটি নিশ্চিত করে যে যোগ করা ইথানল এবং মূল তরলটি একই পদার্থ।
- বিশুদ্ধ ইথানলের স্ফুটনাঙ্ক 78.3º C
- যদি তরলটি অবিশুদ্ধ হতো বা অন্য কোনো যৌগ হতো, তবে ইথানল যোগ করার পর মিশ্রণের স্ফুটনাঙ্কে পরিবর্তন আসতো।
সুতরাং, মূল তরলটি ছিল বিশুদ্ধ ইথানল

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions